Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামুতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ২০:০০

চারদিকে জাল টাকার ছড়াছড়ি।

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. ইমরান (২৩)। তিনি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বাবুল বড়ুয়ার বাড়িতে জাল টাকা তৈরির গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকার জাল নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার জাল টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এঅর
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো