Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৭:৩২

ঢাকা: নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশের মোট ৬জন বিশিষ্ট নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই বিশেষ পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

বেগম খালেদা জিয়ার পক্ষে তার মরণোত্তর এই সম্মাননা গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং নেতৃত্বের স্বীকৃতি দিতে ৫টি পৃথক ক্যাটাগরিতে আরও ৫ জন সফল নারীকে পুরস্কৃত করা হয়েছে।

বিজ্ঞাপন

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে নতুন জীবনে জয়ী হওয়ার জন্য মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে মোছা. আফরোজা ইয়াসমিন এই সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অদম্য মনোবল ও নিরলস সংগ্রামের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই মহতী উদ্যোগ দেশের নারীদের ক্ষমতায়ন এবং তাদের নেতৃত্বের গল্প জনসাধারণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে বৈরী পরিবেশে নারীর সংগ্রাম ও সফলতার এই স্বীকৃতি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর