Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১১:৪৯

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলায় চন্ডীপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার বুধপাড়ার মৃত নিরাপদ মিস্ত্রির ছেলে শ্রী বিধান মিস্ত্রী (৪৫), নাটোরের লালপুরের বাসিন্দা সিএনজি ড্রাইভার মো শরিফ হোসেন এবং উপজেলার মোসা. রোকেনা বেগম।

মৃতদের মধ্যে বিধান মিস্ত্রী এবং শরিফ হোসেন ঘটনাস্থলে নিহত হয়। মরদেহ দুটি পুলিশ হেফাজতে বাঘা থানায় রয়েছে। অন্যদিকে গুরুতর অবস্থায় ৩ জনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মোসা. রোকেনা বেগম (৯০) মারা যায়। তার মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বাঘা উপজেলা থানার তদন্ত অফিসার সুপ্রভাত মণ্ডল বলেন, ঘন কুয়াশার কারণে পথঘাটের অবস্থা ভয়াবহ ছিল। ফলে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলা নেওয়া হবে এবং তদন্ত করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক!
৩ অক্টোবর ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর