Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মার্কিন বাহিনীর বিরুদ্ধে ৩১টি হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

আর্ন্তজাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৬ ১০:৫৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা মঙ্গলবার (১০ মার্চ) ইরাক এবং সংলগ্ন অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ৩১টি হামলা চালিয়েছে।

বুধবার (১১ মার্চ) সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা গত ১২ দিনে মোট ২৯১টি হামলা চালিয়েছে, যাতে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে।

পেন্টাগনের মতে, কুয়েতে ইরানের হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং সৌদি আরবে ইরানের হামলায় আহত হয়ে আরও একজন মারা গেছেন।

পেন্টাগন আরও জানিয়েছে, ১০ দিনে প্রায় ১৪০ জন আহত হয়েছেন।