Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ভাটারায় সিগারেটের দাম নিয়ে মারামারি, ফুটপাত দোকানদার নিহত

সারাবাংলা/এইচআই
১১ মার্চ ২০২৬ ১৫:৫৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর ভাটারা ১০০ফিট এলাকায় সিগারেটের দাম নিয়ে মারামারিতে হানিফ মিজি (৫৬) নামে এক ফুটপাত দোকানদার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে হানিফ মিজির মরদেহ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ।

হানিফ মিজির মাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার মাস্টার বাজার গ্রামে। বর্তমানে ভাটারা নুরের চালা এলাকায় ভাড়া থাকেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল-আফসানী জানান, নিহত হানিফ মিজি ভাটারা ১০০ফিট রোডে হোটেল দিবানিশির পাশের ফুটপাতে চা সিগারেটের দোকানদার। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাকিব (২৮) নামে এক যুবকের সঙ্গে সিগারেটের দাম নিয়ে কথা কাটাকাটি হয়।

বিজ্ঞাপন

এক পর্যায়ে হানিফ মিজিকে মারধর করে মাটিতে ফেলে দেয় রাকিব। হানিফ মিজি মাটিতে পরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর স্বজনরা স্থানীয় লোকজনের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত রাকিবকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হযেছে।

এসআই আরও জানান, মৃত হানিফ মিজির স্ত্রী জাহেদা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামি রাকিবকে গ্রেফতার দেখানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর