Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেট
১১ মার্চ ২০২৬ ১৮:০৬

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার (বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত) সাধন কুমার কুন্ডুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন সাধন কুমার কুন্ডুর বিদেশযাত্রা নিষিদ্ধ করার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সাধন কুমার কুন্ডুর বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে তার সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের নামে অর্জিত অবৈধ সম্পদ হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর