পটুয়াখালী: সাগর ও নদীতে মাছ শিকারের ওপর দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে।
গভীর সাগরে যাত্রার উদ্দেশ্যে মৎস্যবন্দর মহিপুরের ও আলিপুরের ট্রলার মেরামত, ট্রলার ধোয়া মোচা ও ট্রলারে জাল তোলাসহ আনুসঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা। জেলেদের আশা এবার তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ।
গফুর মাঝি জানান, নিষেধাজ্ঞাকালীন আমরা সরকারী প্রনোদনার চাল পাইনি। জেলে খালেক জানান সাগর পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন ছিলো।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুননবী বলেন, অবরোধ শতভাগ সফল হওয়ায় সাগরে গিয়ে জাল ফেললেই জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য ৮ অক্টোবর থেকে ২৯ পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো সরকার। এ সময় অলস সময় পার করেছেন জেলেরা।