Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিসি ও বডি ক্যামেরায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৩:১১

‎ঢাকা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডি-ওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকায় বসে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে অবস্থিত আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ কার্যক্রম চলছর।
‎
‎এখানে পুলিশ, এসআরবি, সেনাবাহিনী, বিমান বাহিনী ও আনসার সদস্যদের নিয়ে গঠিত আইনশৃঙ্খলা সমন্বয় সেল থেকে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে।
‎
‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সেল পরিদর্শনে এসে বলেছেন, নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। তারা স্বচ্ছতায় বিশ্বাস করেন। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।
‎
‎ঠাকুরগাঁও-১ আসনটি সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন।
‎
‎এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৬ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং হিজড়া ভোটার ৪ জন। মোট ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি। ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন দায়িত্ব পালন করছেন।
‎
‎উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
‎
‎আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এ উপনির্বাচনের ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

‎মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এ আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য হলে নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।

‎ ‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর