টাঙ্গাইল: মির্জাপুরের মহেড়াতে নীল সাগর ট্রেনটি পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মির্জাপুর থানাধীন মহেড়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে মহেড়া স্টেশনের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) যাত্রীবাহী ট্রেনের শেষের বগিটির পেছনের অংশ লাইনচ্যুত হয়। বগিটির চাকা এবং রেলের লাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে।
তিনি আরও বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। রিলিফ ট্রেনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই রিলিফ ট্রেন আসবে। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। রিলিফ ট্রেনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই রিলিফ ট্রেন আসবে।’