Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন: সুন্দর ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১২:১৯

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

‎ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, ‎জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা সমমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
‎
‎এ সময় সিইসি আরও বলেন, পুরো নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। এই উপনির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে।
‎
‎১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে উত্থাপিত কিছু অভিযোগ ইতিমধ্যে আমলে এনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সিইসি।
‎
‎তিনি জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনি দায়িত্বে মোতায়েন করা হয়েছে।
‎
‎সিইসি বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। আমরা সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনি সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
‎
‎তিনি জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে এই উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।
‎
‎সকাল ৮টা থেকে এ উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। মনিটারিং সেল পর্যবেক্ষণের সময় নির্বাচন কমিশনার ও সচিবও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর