Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬ ০৮:৫৬

রকেট হামলা। প্রতীকী ছবি

দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ এ দাবি করে।

তারা জানায়, হামলাটি নতুন স্থাপিত ব্লাত সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়। এটি ‘কুদস ডে’ উপলক্ষ্যে পরিচালিত ‌আল-কুদস ডে অপারেশন-এর অংশ, যা প্রতি বছর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশের জন্য পালিত হয়।

এরআগে, গতকাল ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এটিকে হিজবুল্লাহর সঙ্গে সমন্বিত ও যৌথ অভিযান বলে দাবি করেছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

বিজ্ঞাপন

হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সামরিক ঘাঁটিকে নিশানা করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এলাকাটিতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিটের সদর দফতর রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর