Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানকে হারিয়ে র‍্যাংকিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬ ০৯:৫৪

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে র‍্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার যুদ্ধে নেমেছেন তারা। সেই যুদ্ধের প্রথম ধাপ সফলভাবেই পার করল বাংলাদেশ। ঘরের মাটিতে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে র‍্যাংকিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ।

শ্বাসরুদ্ধকর এক সিরিজ নির্ধারণী ম্যাচে মিরপুরে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতল মেহেদি মিরাজের দল।

এই সিরিজ জয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে টপকে ১০ নম্বরে থাকা বাংলাদেশ এখন উঠে এসেছে ৯ নম্বরে।

৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে ২-১ ব্যবধানে জয়ের পর এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। দশে নেমে যাওয়া ক্যারিবিয়ানদের পয়েন্ট ৭৭।

বিজ্ঞাপন

আগামী বছরের ৩১ মার্চ তারিখে র‍্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলির নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর