Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছুটিতেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১০:৪৪

ফাইল ছবি

ঢাকা: পবিত্র শবেকদরের সরকারি ছুটির দিনেও আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় সচিবালয়ের এক নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। আগামীকাল বুধবার ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় মঙ্গলবার থেকেই মূলত টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এরই মধ্যে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপনসংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সরকারি অফিসে জাতির পিতার ছবি সংরক্ষণসংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে বলে একটি সূত্র ইঙ্গিত দিয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/ইআ