Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি আতিক মুজাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৬:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের গাড়ি। এতে সংসদ সদস্যসহ আতিক মুজাহিদসহ তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায় রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুড়িগ্রাম অভিমুখে আসা সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসটি কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি সড়ক আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সংসদ সদস্যকে বহনকারী গাড়িতে পিছনের দিক দিয়ে ক্ষিপ্র গতিতে ধাক্কা দেয়। ফলে সংসদ সদস্যের মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

এ সময় এমপি কিছুটা আহত হলেও তার গাড়ির ড্রাইভারসহ সহযাত্রী একজন ব্যক্তি গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে ট্রাফিক শৃঙ্খলা না থাকার কারণে রংপুর-কুড়িগ্রাম সড়কটি প্রায় সময় দুর্ঘটনা থাকে। বেপরোয়া যান চলাচলের কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

তিনি বলেন, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং আমি আহত হয়েছি। বর্তমানে সংসদ সদস্য সুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন। দুই জন গুরুতর আহত তাদেরকে রংপুর মেডিকেলে ভর্তি করানো হয়েছে।

এদিকে এমপির গাড়িতে ধাক্কা দেওয়ার বিষয়টি পরিকল্পিত কোনো ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি পরিকল্পিত কোনো ঘটনা নয়, এটি সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন দুর্ঘটনা হরহামেশাই ঘটছে।

তিনি আরও বলেন, কেউ গুজব ছড়াবেন না। আপনাদের দোয়ায় এমপি সুস্থ রয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

ডাক অধিদফতরে কাজের সুযোগ
১৪ নভেম্বর ২০২৬ ১২:০৩

নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস
১৪ নভেম্বর ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর