Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পবিত্র ঈদুল ফিতর কবে, জানা যাবে আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১০:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আজ সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা হবে।
বুধবার (১৮ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন বলছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ওইদিন বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। সে হিসাবে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি আর ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার। তবে আজ চাঁদ দেখা না গেলে ৩০ রোজাই পূর্ণ হবে। সেক্ষেত্রে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

দেশজুড়ে 'বিশ্ব পর্যটন দিবস' পালিত
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯

আরো