Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার জনারদনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে ছোট ফেনী নদীর খালে জনারদন ছেলে ঠাকুর চাঁনসহ তিনজনকে নিয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়। বর্তমানে রবিউল হোসেন আশঙ্কামুক্ত থাকলেও নিহতের বাবা জনারদনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এতে আরও দুইজন আহত হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর