Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

২ আসনে ভোট: ইসিকে সহায়তায় মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৩:১৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা এক পরিপত্রে প্রশাসনের সকল স্তরকে এই নির্দেশ দেওয়া হয়।

পরিপত্র অনুযায়ী, নির্বাচনি কার্যক্রম সফল করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে।

নির্দেশনার মূল বিষয়গুলো হলো-

নির্বাচনের তারিখ: আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষকদেরও নির্বাচনি কাজে যুক্ত করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া প্রজ্জাপন অনুযায়ী, নির্বাচনের দায়িত্ব পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী কমিশনের অধীনে প্রেষণে নিয়োজিত বলে গণ্য হবেন। তারা সরাসরি ইসি ও রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা মানতে বাধ্য থাকবেন।

সেইসঙ্গে তফসিল ঘোষণার পর থেকে ফলাফল প্রকাশের পরবর্তী ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তার বদলি বা ছুটি মঞ্জুর করা যাবে না।

নির্বাচন সংক্রান্ত যেকোনো কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং রিটার্নিং কর্মকর্তার আইনানুগ আদেশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরও জানানো হয়েছে, ভোটগ্রহণ চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে তাদের আওতাধীন শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব পালনে যথাযথ নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মূলত একটি প্রভাবমুক্ত ও সুন্দর নির্বাচন উপহার দিতেই সরকারের এই বিশেষ তৎপরতা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর