Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

এস জয়শঙ্করের সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৭:১৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

শুক্রবার (২০ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে শুক্রবার সকালে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তবে তাদের এই সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি বাংলাদেশ হাইকমিশন।