Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নাটোরে পুলিশের সামনেই সংঘর্ষ, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৪:০৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। এসময় একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

রোববার (২২ মার্চ) এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, সিংড়া উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে সুজাউদ্দোলা সূর্য এবং সোলায়মান হোসেন লাবুর মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে রোববার সকাল ৯টা থেকে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়। এসময় একটি প্রাইভেটকার ও বাড়ি ভাঙচুর করা হয়। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সামনে দফায় দফায় সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। বর্তমানে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ব.ম আব্দুন নূর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর