Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১৪:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা।

সোমবার (২৩ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই যাত্রীর নাম আতিকুর রহমান। তিনি চট্টগ্রামের বাঁশখালি উপজেলার বাসিন্দা।

জানা গেছে, বিমানবন্দর কর্তৃপক্ষের গোপন তথ্যের ভিত্তিতে এনএসআইয়ের সহযোগিতায় কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা এ অভিযান চালায়।

জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল সারাবাংলাকে বলেন, সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এই চালান জব্দের মাধ্যমে সরকারের ছয় লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। জব্দ করা সিগারেট চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। পাশাপাশি ওই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর