Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিতর্কের মাঝেই গোপনে দ্বিতীয় বিয়ে সারলেন বাদশা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ মার্চ ২০২৬ ১৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীত ক্যারিয়ারে যখন বিতর্কের কালো মেঘ, ঠিক তখনই ব্যক্তিগত জীবনে নতুন সূর্যোদয়ের খবর দিলেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা। চলতি মাসের শুরুতে মুক্তি পাওয়া তার ‘তাতেরি’ গানটি নিয়ে যখন ভারতজুড়ে সমালোচনা আর আইনি নোটিশের হুলুস্থুল চলছে, তখনই অনেকটা নীরবে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন এই তারকা। পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল ইশা রিখির সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। যদিও বাদশা নিজে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ইশার মা পুনমের সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিও ইতোমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। সেখানে বাদশাকে ঐতিহ্যবাহী পাঞ্জাবি পোশাক ও পাগড়িতে দেখা গেছে, আর ইশা সেজেছিলেন লাল রঙের জমকালো লেহেঙ্গা ও সোনার গয়নায়।

বিজ্ঞাপন

বাদশার এই দ্বিতীয় বিয়ের খবরটি ভক্তদের জন্য যেমন চমকপ্রদ, তেমনি এটি তার ব্যক্তিগত জীবনের এক বড় পরিবর্তন। এর আগে ২০১২ সালে তিনি জেসমিন নামের এক নারীকে বিয়ে করেছিলেন, কিন্তু দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের পর ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। প্রথম সংসারে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। পুরনো তিক্ততা ভুলে ইশার সঙ্গে বাদশার এই নতুন পথচলা নিয়ে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যেমন নতুন জীবনের জন্য শুভেচ্ছা আসছে, অন্যদিকে তার সাম্প্রতিক গানের বিতর্ক নিয়ে সমালোচনাও থেমে নেই। বিশেষ করে বিয়ের ভিডিওতে এই যুগলের মিষ্টি মুহূর্ত ও মালাবদলের দৃশ্যগুলো দেখে অনেকেই মনে করছেন, জীবনের কঠিন সময়ে ইশাকে পাশে পেয়ে বাদশা বেশ আনন্দিত। তবে বিয়ের সঠিক তারিখ বা স্থান নিয়ে রহস্য বজায় থাকলেও বাদশার এই ‘সিক্রেট ওয়েডিং’ এখন বলিপাড়ার অন্যতম হট টপিক।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো