Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের ছুটিতে প্রবাস থেকে ফিরে সড়কে ঝরল যুবকের প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ২৩:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: ঈদের ছুটিতে দেশে বেড়াতে এসে হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় হাফেজ মোহাম্মদ সাকিব (২৪) নামে ফটিকছড়ির এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী মদনহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর মনার বাড়ির বাসিন্দা রফিকের মেঝ ছেলে।

জানা যায়, নিহত সাকিব মামাতো ভাই ইমরুল কায়েসের সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে নগরীর এক বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছিল। পথে হাটহাজারীর মদনহাট এলাকায় ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ মোটরসাইকেল থেকে সিটকে পড়ে যান সাকিব। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দাদীর মৃত্যু সংবাদে মাত্র ১০ দিন আগে দেশে ফিরেছিলেন ওমান প্রবাসী হাফেজ সাকিব। দীর্ঘ ৪ বছর পর দেশে এসে সড়ক দুর্ঘটনায় নিজেও মৃত্যু পথের যাত্রী হলেন।

এ মর্মান্তিক মৃত্যুর খবরে সাকিবের পরিবার ও নিজ এলাকা কাঞ্চননগরে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

শারদীয় উৎসবের রঙে ঘর সাজানো
১৬ অক্টোবর ২০২৬ ১৬:৪৯

আরো

সম্পর্কিত খবর