Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্গাপূজার নিরাপত্তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ১৬:২৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শারদীয় দুর্গোৎসবার নিরাপত্তার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর)দুপুরে টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ির উদ্যোগে আয়োজিত শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কাজেই ভয়ভীতির কোনো বিষয় নেই। আপনারা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। এই দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও কালীবাড়ির প্রধান উপদেষ্টা শ্যামল হোড়, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক অমল ব্যানার্জি, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান শফিক, কালীবাড়ির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরীসহ অন্যান্যরা।

এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর