Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোংলায় ৩৩টি মন্দিরে চাল বরাদ্দের অনুদানপত্র প্রদান প্রতিমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ১৬:৫১

বাগেরহাট: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় হিন্দু সম্প্রদায়ের মাঝে বিভিন্ন পূজামণ্ডপের সাজসজ্জার জন্য সরকারিভাবে চাল বিতরণের অনুদানের বরাদ্দপত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় মোংলা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই বরাদ্দের অনুমোদন পত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মোংলা উপজেলাজুড়ে মোট ৩৩টি মন্দিরে প্রায় ২০ টন সরকারি চাল বিতরণ করা হয়েছে। এ সময় তিনি উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি, সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মতিউর রহমান।

এছাড়াও মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর মানিকসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর