Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্যামপুরে ট্রাকচাপায় সিএনজি যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৮:৩১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শ্যামপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শেখ ফরিদ (৫০) নিহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে শ্যামপুর বাজার ইকো পার্কের পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শেখ ফরিদের মামা সোয়াইব মোর্শেদ জানান, ফরিদের বাড়ি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার বালাশপুর গ্রামে। তার বাবার নাম মৃত ওবায়দুল্লাহ। তিনি বর্তমানে থাকতেন রাজধানীর কদমতলী পলাশপুর এলাকায়। ভ্যানে করে ট্রাউজার বিক্রি করতেন তিনি।

বিজ্ঞাপন

সোয়াইব আরও জানান, মালামাল কিনতে কদমতলী থেকে সিএনজিতে করে কেরানীগঞ্জ যাচ্ছিলেন তিনি। পথে শ্যামপুর বাজারে একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে গুরুতর আহত হন ফরিদ। তখন পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মুসাহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে শ্যামপুর বাজার ইকোপার্কের পাশে ট্রাকচাপায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। আহত সিএনজি চালক বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর