Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসান মাহমুদ-নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেট
৭ এপ্রিল ২০২৬ ১২:৫৯

ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় বর্তমানে চারজন আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।

বিজ্ঞাপন

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশীষ পাল দেবু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে। তারা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার কথা বলা হয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানাসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ তুলে ধরা হয়।

তিনটি অভিযোগেই আসামিদের বিরুদ্ধে সরাসরি গুলি চালিয়ে হত্যা, হত্যার নির্দেশ দেওয়া, উসকানি এবং সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এর আগে, গত ৫ এপ্রিল প্রসিকিউশন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর