Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২০:০৯

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের ভোটার তালিকা হালনাগাদ শেষে আগামী ১৪ মে চূড়ান্ত তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।

কমিশন জানিয়েছে, যারা গত বছরের ২৪ নভেম্বরের পর ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারাই এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। মূলত চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন, তাদের নিয়েই এই তালিকা প্রস্তুত করা হচ্ছে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। এই খসড়া তালিকায় কোনো ভুল থাকলে বা কেউ এলাকা পরিবর্তন করতে চাইলে সংশোধনের জন্য ৩ মে পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এসব আবেদন নিষ্পত্তির জন্য ৬ মে পর্যন্ত সময় রাখা হয়েছে। যাবতীয় প্রক্রিয়া শেষে ১৪ মে দেশব্যাপী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া সারাদেশে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। নতুন তালিকা প্রকাশের পর এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর