Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৯:২৯

ফাইল ছবি।

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল সোমবার (৩১ আগস্ট) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩০ আগস্ট) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সেদিন জানিয়েছিলেন, হালনাগাদে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার বেড়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াবে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন ভোটার।

তিনি বলেন, ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধন সময় বাড়ানো হবে। এক্ষেত্রে তাদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে ভোট হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। সেই পরিকল্পনা নিয়েই কাজ এগিয়ে নিচ্ছে সংস্থাটি।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর