Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে ‘বাংলাদেশ রিটেইল কংগ্রেস’ অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬ ১৭:৫২

ঢাকা: জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬’- এর অষ্টম আয়োজন। বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘ট্রান্সফর্মিং রিটেইল থ্রু নলেজ’।

শুক্রবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় রিটেইলার, ব্র্যান্ড নেতৃত্ব, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, বিপণন পেশাজীবী এবং বিভিন্ন খাতের সিদ্ধান্তগ্রহণকারীরা অংশ নেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশের রিটেইল খাতের পরিবর্তনশীল বাস্তবতা, যেখানে ডাটা- নির্ভর কৌশল, গ্রাহক আচরণ বিশ্লেষণ, অপারেশনাল দক্ষতা এবং প্রযুক্তির ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বিজ্ঞাপন

কংগ্রেসে তিনটি কি-নোট সেশন, তিনটি প্যানেল আলোচনা এবং দুটি ইনসাইট সেশন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার সাজিদ মাহবুব বলেন, বর্তমান সময়ে রিটেইল খাতকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে জ্ঞানকে কার্যকর কাজে রূপান্তরের সক্ষমতা। পরিবর্তিত গ্রাহক চাহিদা বোঝা এবং দ্রুত অভিযোজনই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করবে। তিনি আরও বলেন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে এবং এ ধরনের প্ল্যাটফর্ম একটি টেকসই রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করে।

কি-নোট সেশনে আশরাফ বিন তাজ, শাদমান সাদিকিন ও সামি আশরাফসহ বক্তারা ডিস্ট্রিবিউশন দক্ষতা, প্রযুক্তিনির্ভর রিটেইল ব্যবস্থাপনা এবং ভোক্তা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক কৌশলের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্য আলোচনায় রিটেইল খাতের ভবিষ্যৎ ধারা, ব্যবসায়িক উদ্দেশ্য ও মুনাফার ভারসাম্য, তৈরি পোশাক খাতের ভ্যালু চেইনের রূপান্তর এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ডাটা ও পার্সোনালাইজেশনের ব্যবহার তুলে ধরা হয়।

এতে আরও বক্তব্য দেন ফারিয়া ইয়াসমিন, এমএইচএম ফাইরোজ, দীপেশ নাগ, ফাহিমা আখতার, শাহ রায়ীদ চৌধুরীসহ বিভিন্ন খাতের শীর্ষ নির্বাহীরা।

সম্মেলনের শেষভাগে জ্ঞানকে রিটেইল খাতের রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা আরও তথ্যনির্ভর, অভিযোজনক্ষম এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই রিটেইল ইকোসিস্টেম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড) এর সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এর সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ); নলেজ পার্টনার হিসেবে মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার হিসেবে টার্কিশ এয়ারলাইন্স; হসপিটালিটি পার্টনার হিসেবে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এবং পিআর পার্টনার হিসেবে যুক্ত ছিলো ব্যাকপেজ পিআর।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো