Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বিবিরহাটে এক ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কারিম সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় কারিমের মা রান্নাঘরে দুপুরের কাজে ব্যস্ত ছিলেন। মায়ের অগোচরে শিশু কারিম কোনো এক সময় ভবনের ছাদে চলে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

দীর্ঘক্ষণ কারিমকে না দেখে মা যখন তাকে খুঁজছিলেন, তখন ভবনের পাশে কারিমকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। কারিমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি ছাদ থেকে পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর