Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজ গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৭:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নিজের গাড়িবহর থামিয়ে রোগীর অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৬ মে) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজারের প্রান্তে এটা হয়েছে বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে সকালে রওয়ানা হয়ে এক্সপ্রেসওয়ের পথে কারওয়ান বাজারের কাছে হঠাৎ প্রধানমন্ত্রী গাড়ির লুকিং গ্লাসে দেখেন যে, বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। ইতস্তত করছেন এগুবে কি এগুবে না। প্রধানমন্ত্রী এটা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেন যেন, দ্রুত অ্যাম্বুলন্সেটি যেতে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশে বহর থামিয়ে অ্যাম্বুলন্সটি যেতে পথ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

কারওয়ান বাজারের কাছে প্রাইভেট কারে মতিঝিলে আসা একটি বেসরকারি বিমা কোম্পানির কর্মকর্তা সালেহ উদ্দিন বলেন, ‘ওই সময়ে আমি প্রধানমন্ত্রীর বহরের পেছনে ছিলাম। হঠাৎ সব গাড়ি থেমে গেছে। ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা যখন অ্যাম্বুলেন্সটি বহরকে সাইড করে এগিয়ে দিচ্ছিলেন তখন আমার মনটা খুশিতে ভরে উঠেছে।’

‘সাধারণ মানুষের প্রতি একজন সরকার প্রধানের দায়িত্ববোধ এবং সহমর্মিতা’- এটি সকলের জন্য শিক্ষনীয় বার্তা বলে মন্তব্য করেন সালেহ উদ্দিন।

বিজ্ঞাপন

বাইকে ড্যাশক্যাম কেন জরুরি?
১ অক্টোবর ২০২৬ ১৩:৩৬

আরো

সম্পর্কিত খবর