Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বেইজিংয়ে বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৮:১৭

বেইজিংয়ে বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (৬ মে) বেইজিংয়ের দিয়াওউতাই স্টেট গেস্ট হাউজে দ্বিপাক্ষিক এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, বৈঠকে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স-সিপিপিসিসি চেয়ারপারসন ওয়াং হুনিং’র সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞাপন

উভয়পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর