Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জামালপুরে ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৪:৪৬

জামালপুর: জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড এবং আরও দুই পৃথক মামলায় ১ জনের যাবজ্জীবন ও ১ জনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একই বছরের ৫ মে ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামিদের উপস্থিতিতে আসামি শিপন, ইব্রাহিম ও ইউসুফকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা এবং আসামি সাদিককে বেকসুর খালাস দেন।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- শিলদহ গ্রামের মো. আব্দুস সোবাহানের ছেলে মো. শিপন (১৯), সিদ্দিক মোল্লার ছেলে মো. ইব্রাহিম (২৫) এবং আরমান আলীর ছেলে মো. ইউসুফ আলী (২০)।

একই আদালত জামালপুর সদরের বাঁশচড়া এলাকায় এক কিশোরীকে অপহরণ মামলায় আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন।

একই আদালত দেওয়ানগঞ্জ উপজেলার ভিটাকান্দি গ্রামে এক কিশোরীকে ধর্ষণ মামলার রায়ে হ্রদয় মিয়াকে ১০ বছর আটকাদেশ দিয়েছেন। রায় প্রদানের সময় আসামি হৃদয় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর