Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে পরকীয়ার জেরে যুবক হত্যা, মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ২০:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: জেলার শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে ইকরামুল নামে এক যুবককে হত্যা করা হয়। হত্যার পর নিহতের লাশ গোপনে বাড়ির মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

শনিবার( ৯ মে) বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত এক দম্পতিকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে নিহত ইকরামুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গৃহবধূ ও তার স্বামীর মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা আরও জানায়, হত্যার পর অভিযুক্তরা নিজেদের বাড়ির একটি স্থানে গোপনে মরদেহ পুঁতে রাখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা অভিযুক্ত বাড়ির আশপাশে ভিড় জমায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নির্দিষ্ট একটি স্থান চিহ্নিত করে মাটি খনন করা হলে সেখানে ইকরামুলের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গৃহবধূ ও তার স্বামীকে আটক করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মারুফ হোসেন বলেন, ‘এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

পিরোজপুরে আগুনে পুড়ল ৬ দোকান
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৬

আরো

সম্পর্কিত খবর