Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রামে শাওন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১২:৫৬ | আপডেট: ১০ মে ২০২৬ ১২:৫৭

গ্রেফতার রাহাত হোসেন রিফাত।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার আদনাদুল আলম শাওন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. রাহাত হোসেন রিফাতকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

শনিবার (৯ মে) সন্ধ্যায় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাহাত হোসেন রিফাতের (২৬) বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা এলাকায়। তিনি আলী আবছারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাহাড়তলী থানার মামলার প্রধান পলাতক আসামি রিফাত নগরের পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর