Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল

ঢাবি করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ০৮:৩৪

মো. ইসরাফিল প্রাং।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাফিল প্রাং।

রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে এ পদে নিয়োগ দেন।

মো. ইসরাফিল প্রাং বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগ-এর সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নিয়োগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি বিষয়ক বিধি-বিধানের প্রতি নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।