Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৭:০৫ | আপডেট: ১২ মে ২০২৬ ১৮:৪১

প্রতীকী ছবি।

ঢাকা: দুর্নীতির মামলায় অভিযুক্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হাকিমুন্নাহারের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপ-সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু তালহা আদালতে এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, হাকিমুন্নাহার নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় গত বছরের ২৩ নভেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুদকের তথ্যমতে, তিনি নিয়মিত আয়করদাতা। তদন্তের অংশ হিসেবে ২০২০-২১ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য যাচাই এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ড জব্দ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর