Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৬ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৩ মে) চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) চীনের উদ্দেশে রওনা দেন তিনি। বুধবার (১৩ মে) থেকে আগামী ১৫ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন ট্রাম্প। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ দুই ব্যবসায়ী জেনসেন হুয়াং এবং ইলন মাস্ক।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে দুই দিনের শীর্ষ বৈঠকে শুরুতেই চীনের বাজার যুক্তরাষ্ট্রের ব্যবসার জন্য আরও উন্মুক্ত করার আহ্বান জানাবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। সফরে ট্রাম্পের লক্ষ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে নাজুক বাণিজ্য সমঝোতা ধরে রাখা, নতুন কিছু বাণিজ্য চুক্তি নিশ্চিত করা এবং ইরানের সঙ্গে যুদ্ধকে ঘিরে কমে যাওয়া জনসমর্থন পুনরুদ্ধার করা।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্পের সফরসঙ্গী ব্যবসায়ী প্রতিনিধিদলে এমন সব প্রতিষ্ঠানের প্রধানরা রয়েছেন, যাদের চীনে ব্যবসায়িক জটিলতা রয়েছে। বিশেষ করে এনভিডিয়া–এর প্রধান জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরে চীনে তাদের উন্নত এইচ২০০ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ বিক্রির অনুমোদন পেতে সমস্যায় রয়েছেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘আমি অসাধারণ নেতৃত্বের অধিকারী প্রেসিডেন্ট শি জিনপিংকে চীন উন্মুক্ত করতে বলব, যাতে এই ব্যবসায়ীরা তাদের দক্ষতা কাজে লাগাতে পারেন। এটিই হবে আমার প্রথম অনুরোধ।’

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, বেইজিং সহযোগিতা বাড়াতে, মতপার্থক্য নিয়ন্ত্রণে রাখতে এবং অস্থির বিশ্বে আরও স্থিতিশীলতা আনতে প্রস্তুত।

ট্রাম্পের দুই দিনের সফরসূচিতে গ্রেট হল অব দ্য পিপলে আনুষ্ঠানিক সংবর্ধনা, টেম্পল অব হেভেন পরিদর্শন এবং রাষ্ট্রীয় ভোজসভা অন্তর্ভুক্ত রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর