জমিদার এবং নীলকরদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক বিজয় এবং আলেকজান্ডারের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীকে পরাজিত করার পর তিতুমীর একটা সদর দপ্তরের প্রয়োজনীয়তা অনুভব করেন। দ্রুত বর্ধনশীল মুজাহিদ বাহিনীর জন্য একটি স্থায়ী সদর দপ্তর, আমিরাতে বাঙ্গালার প্রসাশনিক কার্যালয়, অ/স্ত্রা/গার এবং প্রতিরক্ষার জন্য শক্তিশালী ঘাঁটি তৈরি করা জরুরী ছিল।
১৮৩১ সালের ২৩শে অক্টোবর বাসারাতের নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বি-স্তর বিশিষ্ট একটি কেল্লা নির্মাণ করা সিদ্ধান্ত নেন। এর নকশা তৈরি করেছিলেন তিতুমীরের প্রধান প্রকৌশলী জাফর আলী।
বাঁশের কেল্লা কোন সাধারন মামুলি ঘর ছিল না। জাফর আলীর নকশাকৃত বাঁশের কেল্লাটিতে একটি তিন স্তরবিশিষ্ট মজবুত প্রতিরক্ষা কাঠামো ছিল…
১. বাইরের স্তর: শক্ত বাঁশের তৈরি পুরু প্রাচীর।
২. মধ্যবর্তী স্তর: কাদা ও চুনসুরকির শক্ত মিশ্রণ।
৩. ভেতরের স্তর: পাটকিল ও নারকেলের ছোবড়ার নরম আস্তরণ।
এই অনন্য নির্মাণশৈলী কা/মা/নের গো/লার আঘাত থেকে সৃষ্ট ধ্বংসাত্মক কম্পন শোষণে সক্ষম ছিল। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় কেল্লার ধ্বংসাবশেষ পরীক্ষা করে বাঁশের নমনীয়তা এবং কাদার প্লাস্টিসিটির সংমিশ্রণকে সে সময়ের সবচেয়ে উন্নত স্থানীয় প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
দরজার সামনে ছিল তীরন্দাজদের চৌকি, চার কোণে চারটি বুরুজ। বাঁশের দেয়ালে হাজার হাজার বাঁশের খোঁচা গোঁজা (যাকে ‘শূল’ বলা হতো), যাতে কেউ দেয়াল বেয়ে উঠতে না পারে। কেল্লার মাঝে একটা বড় বাঁশের খুটির উপর সবুজ পতাকা উড়তো, তাতে লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। এবং কেল্লার চারপাশে ছিল গভীর পরিখা।
প্রায় ১৬ বিঘা জুড়ে থাকা এই কেল্লার কেন্দ্রে ছিল একটা মসজিদ। মসজিদের পাশাপাশি ছিল ৫০০–৬০০ মুজাহিদের থাকার জায়গা।
নির্মাণের কিছুদিনের মধ্যেই বাঁশের কেল্লা হয়ে উঠে তিতুমীরের বিদ্রোহের চূড়ান্ত প্রতীক এবং সামরিক ও রাজনৈতিক কেন্দ্র। কেল্লার ভেতরে প্রশিক্ষণ দেওয়া হতো, প্রসাশনিক কাজ চলতো, এবং অ/স্ত্র/শ/স্ত্র মজুত রাখা হতো। এটি ছিল ‘বাঙ্গালা আমিরাত’-এর সদরদপ্তর।
ব্রিটিশ সেনাবাহিনী প্রথম আক্রমণে কিছুটা হতবাক হয়—তারা স্থানীয় প্রতিরোধকে এত সুসংগঠিত ভাবেননি। তাদের ভাষায় কেল্লা ছিল ‘well-fortified native stronghold’। ব্রিটিশ অফিসাররা বলেছিলেন, এটি কোনো সাধারণ গ্রামীণ বেড়া নয়; বরং ‘a fortified encampment with religious influence’.
লেফটেন্যান্ট কর্নেল স্কটের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী শুধু প্রচলিত কা/মা/নই ব্যবহার করেনি, তারা সেই সময়ের অত্যন্ত আধুনিক ও ভয়ংকর অ/স্ত্র ‘কঙ্গার রকেট’ (Congreve rockets)ও মোতায়েন করেছিল। প্রথম আক্রমণ ব্যর্থ হওয়ার পর, ব্রিটিশরা ‘সম্মিলিত অ/স্ত্র কৌশল’ প্রয়োগ করে, যেখানে পদাতিক বাহিনী সামনে থেকে আক্রমণ চালানোর সময় গোলন্দাজ বাহিনী পিছন থেকে একসাথে গো/লা/ব/র্ষ/ণ করে।
বাঁশের কেল্লা সম্পর্কে ব্রিটিশ নথিতে যা পাওয়া যায়-
(১) Colvin’s report থেকে (IOR/F/4/1396):
‘ Mir Nisar Ali, commonly known as Titu Mian, has erected a very strong stockade of bamboo and earth, capable of resisting ordinary assault, and has gathered a considerable body of a-rm-ed followers…
(২ )Military dispatch (IOR/L/MIL/5/343):
‘ The stockade was constructed with uncommon skill, the outer bamboo walls closely interlaced and the interior strengthened with mud, forming a double line of defence.’
(৩) Alexander’s letter (IOR/P/247/52):
‘The rebels’ fort at Narkelbaria shows organisation far exceeding that of previous disturbances; their leader Titu Mian commands implicit obedience.’