Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যা মামলায় গ্রেফতার সাবেক সচিব জাহাংগীর আলম

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন (৩৬) হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র স্বরাষ্ট্রসচিব মো. জাহাংগীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১৩ মে) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে এ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন গত ১১ মে জাহাংগীর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য রাখেন। এ দিন শুনানিকালে জাহাংগীর আলমকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আক্রমণ করে এবং এলোপাতারি গুলি ছোড়ে। আসামিদের ছোড়া গুলি রিপনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান রিপন। এ ঘটনায় ওই বছরের ২৮ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
২৩ অক্টোবর ২০২৬ ১৮:০৪

আরো

সম্পর্কিত খবর