Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ১১:১০

গ্রেফতার সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব।

নেত্রকোনা: নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নিহতের ঘটনায় সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ।

ওসি জানান, রোববার (১৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজারে সিনেমা হল সংলগ্ন থেকে অপূর্বকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।

গত ২০২৫ সালে জানুয়ারি মাসে দুর্গাপুরের পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায় অপূর্ব গ্রেফতার হয়েছিল। কিন্তু পরে জামিন মঞ্জুর হলে মুক্ত হয়ে যায় অপূর্ব।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এলাকার একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহত হন। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। তিনি সাবেক সেনা সদস্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর