Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধান নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৮:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) নামে এক মাদরাসার প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ মে)বিকেলের দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মুগবুল আহমেদের ছেলে। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক ও মুহতামিম ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে স্ত্রী তামান্না রহমান (৪৫) এবং দুই মেয়ে তালভিয়া রহমানকে (৪) নিয়ে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বের হন বেলাল ফতেহপুরী। পরে নোয়াখালী-ফেনী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা পথচারী ছিলেন। এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর