Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২০ টাকা ফি, পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৮:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: জেলা পুলিশে ঘুস কিংবা তদবির ছাড়ায় সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা ফি দিয়ে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৪৯ জন।

নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন- কৃষক, দিনমজুর, ভ্যানচালক, জেলে এবং আদিবাসী সম্প্রদায়ের সন্তানরা। জেলা পুলিশের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিয়ে জেলাজুড়ে চলছে ইতিবাচক আলোচনা।

রোববার (১৭ মে) রাত ১১ টার দিকে নওগাঁ পুলিশ লাইনের ড্রিল সেডে কনস্টেবল পদে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তালিকা প্রকাশের পরপরেই উত্তীর্ণ প্রার্থী ও তাদের স্বজনরা খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, গত ১৮ এপ্রিল পুলিশ কনস্টেবল পদে যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়। যেখানে জেলার আড়াইহাজার তরুণ-তরুণী আবেদন করেন। বিভিন্ন ধাপ পেরিয়ে গত ৪ মে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। রোববার (১৭ মে) সকাল ১০ টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এতে ১১৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। নিজেদের মেধা, যোগ্যতায় ৪৯ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন। এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ চাকরি প্রার্থী সদর উপজেলার আবাদপুকুর গ্রামের বাসিন্দা নাঈম রহমান বলেন, ‘কখনও কল্পনা করতেই পারিনি কোনো তদবির ছাড়াই চাকরি হয়ে যাবে। এখন সরকারি চাকরি মানেই সবাই মনে করে মোটা অংকের ঘুস ছাড়া সম্ভব না। কিন্তু মাত্র ১২০ টাকায় আবেদন করেই আমার যোগ্যতার ভিত্তিতে চাকরি পেলাম। সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।’

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘কে কী করে সেটি কী প্রাধান্য না দিয়ে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যারা যোগ্য এবং মেধাবী তারাই চূড়ান্ত নিয়োগ পেয়েছেন। সকলকেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে, এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হয়েছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর