Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৮:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: বাসে দিনাজপুর থেকে ফেরার পথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিস্তা ব্রিজ টোল প্লাজায় কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে বাগবিতন্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৮টার দিকে রংপুর-লালমনিরহাট মহাসড়কে অবস্থিত তিস্তা ব্রিজের টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসে দিনাজপুর থেকে ফিল্ড ট্রিপ শেষে ক্যাম্পাসে ফিরছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তিস্তা ব্রিজ পার হতে গিয়ে টোল প্লাজায় কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে টোল দেওয়াকে কেন্দ্র করে বাসচালকের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সমাধান করতে একজন শিক্ষক এগিয়ে এলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য ও টোল প্লাজার কয়েকজন কর্মচারী ওই শিক্ষকের গায়ে হাত তোলেন। তখন শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন ব্যক্তি শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর এলোপাতাড়ি হামলা চালান। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান লিমন জানান, ‘আমাদের আহত শিক্ষার্থীরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২০ মে) আমাদের কয়েকজন শিক্ষক লালমনিরহাট থানায় গেছেন, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ‘গতরাতে আমি লালমনিরহাট জেলার পুলিশ সুপার ও সদর থানার ওসিকে বিষয়টি মৌখিকভাবে জানাই, তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাক্ষ্যের ভিত্তিতে ২ জন ব্যক্তিকে তাৎক্ষণিক আটক করে। আমাদের প্রক্টোরিয়াল টিমসহ শিক্ষকরা আইনগত প্রক্রিয়ার বিষয়টি নিয়ে কাজ করছেন।’

লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ জানান, ‘বুধবার দুপুর ২টায় আমরা কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এখনও মামলা রজু হয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর