Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন জিকো

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৪:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ থমাস ডুলির অধীনে এটিই হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম ম্যাচ। ঘোষিত দলে সবচেয়ে আলোচিত সংযোজন পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের তরুণ ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন। জাতীয় দলে এই প্রথমবার ডাক পেলেন তিনি। দলে ফিরেছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

আজ থেকেই রাজধানীর কিংস অ্যারেনায় শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। ছয় দিনের অনুশীলন শেষে আগামী ৩১ মে সান মারিনোর উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

তবে ক্যাম্পের শুরুতে থাকছেন না তিন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ। তারা সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ইতোমধ্যেই ঢাকায় এসে ক্যাম্পে যোগ দিয়েছেন।

গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দল থেকে এবার বেশ কিছু পরিবর্তন এনেছে কোচিং স্টাফ। বাদ পড়েছেন আরমান ফায়সাল আকাশ ও সুমন রেজা। এছাড়া পারিবারিক কারণে এবার দলে রাখা হয়নি উইঙ্গার রাকিব হোসেনকে।

অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচে খেলতে না পারা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন দলে ফিরেছেন। গোলরক্ষক বিভাগেও এসেছে পরিবর্তন। মিতুল মারমা ও সুজন হোসেনের সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তাঁর অন্তর্ভুক্তিতে জায়গা হারিয়েছেন মেহেদী হাসান শ্রাবণ।

নতুন কোচ থমাস ডুলির অধীনে দল নির্বাচন ও প্রস্তুতিতে বেশ কিছু নতুনত্ব দেখা যাচ্ছে। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে সান মারিনোর বিপক্ষে ভালো ফলের আশা করা হচ্ছে।

বাংলাদেশ স্কোয়াড:

মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইশা ফয়সাল, মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী, ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও রফিকুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর