Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রথমবার টেস্ট দলে হৃদয়, চমক রবিউল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৬:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। টানা খেলার মধ্যে থাকায় পেস আক্রমণের তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে জিম্বুবয়ে টেস্টে। রঙিন পোশাকের ক্রিকেটে নিয়মিত মুখ তাওহিদ হৃদয় প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন। এদিকে, চমক হিসেবে প্রথমবার দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজ শেষে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সংবাদ সম্মেলনে একমাত্র টেস্ট দল ঘোষণা করেন নির্বাচকরা। টানা খেলার কারণে এই টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদ, নাহিদ রানাকে। বিশ্রাম পেয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজও।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুন হারারেতে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল:

নাজমুল হোসেন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর