Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো


১২ জুন ২০২৬ ০৩:০৪

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও সাউথ আফ্রিকা। ছবি: ইন্টারনেট।

এরই মধ্যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মেক্সিকো। তার ফলও এসেছে দ্রুত। নয় মিনিটের মাথায় হুলিয়ান কিনিয়োনেসের সাফল্যে লিড নিয়ে নেয় দলটি। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি করেন হুলিয়ান।

প্রথমার্ধে ৫৭ শতাংশ সময় বল মেক্সিকোর দখলে ছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পায়ে ছিল ৪৩ শতাংশ। গোলে শট এবং অন টার্গেট শট সবকিছুতেই স্বাগতিকরা। প্রথম ৪৫ মিনিটে মেক্সিকো লক্ষ্যে শট নিয়েছে ১০টি, দক্ষিণ আফ্রিকা দু’টি। লক্ষ্য বরাবর মেক্সিকোর শট ছিল দু’টি, আফ্রিকার একটি।