Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১৬:৪১

ঢাকা: মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে, সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের জন্য সাজ্জাদুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাজ্জাদুল ইসলামের এই উদ্ভাবনী কাজের জন্য রাষ্ট্রীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী সাজ্জাদুলকে তার এই গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর