Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের সমর্থক প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৭:৫১

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থন করেন। মঙ্গলবার (১৬জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপ ফুটবল চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে। আপনি কোন দেশকে সমর্থন করেন। তারেক রহমান সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন’। পরে ওই সাংবাদিকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো।’

আগামী ১৮ জুন রাত ২টায় ইংল্যান্ডের প্রথম খেলা ক্রোয়েশিয়ার সঙ্গে। গত ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে। সবচেয়ে বড় এই ৩৯ দিনের টুর্নামেন্টে এবার রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে বিশ্বকাপের পর্দা নামবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৮ সালে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান চিকিৎসার জন্য। দীর্ঘ ১৭ বছর সেখানে নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর