Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংক / বোর্ডে রাজনৈতিক ব্যক্তির অন্তর্ভুক্তি মানবে না গ্রাহকরা: সচেতন গ্রাহক ফোরাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৩:৫৯

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সচেতন গ্রাহক ফোরামের নেতারা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদে কোনো রাজনৈতিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হলে তা গ্রাহকরা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর-উন-নবী মনিক।

একই সঙ্গে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহালের দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে ডেপুটি গভর্নর কবির আহমেদের সঙ্গে বৈঠক করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতারা। বৈঠকে ব্যাংকটির বর্তমান পরিস্থিতি, গ্রাহকদের আস্থা ও ভবিষ্যৎ পরিচালনা কাঠামো নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে নুর-উন-নবী মনিক সাংবাদিকদের বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থার প্রতিষ্ঠান। তাই পরিচালনা পর্ষদে রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হলে তা গ্রাহকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।’ তিনি ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল ও আস্থাশীল করতে সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহালের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।’

সচেতন গ্রাহক ফোরামের নেতারা বৈঠকে ইসলামী ব্যাংকের সার্বিক স্থিতিশীলতা রক্ষা, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ডেপুটি গভর্নর কবির আহমেদ গ্রাহকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর